• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:০৬:৩১ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

রায়গঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ লাখ টাকা জরিমানা

৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১২:৩২

রায়গঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ লাখ টাকা জরিমানা

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

৬ এপ্রিল সোমবার সকাল ১১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার ষোলমাইল ও রুদ্রপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে দুইটি ইটভাটাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স বন্ধন ব্রিকস, কোদলাদিঘরকে ৩ লাখ টাকা এবং মেসার্স এসকেবি ব্রিকস, রুদ্রপুরকে ৬ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

এছাড়া মেসার্স এস অ্যান্ড বি ব্রিকস, ভূইয়াগাতি নামক আরও একটি ইটভাটাকে চলতি এপ্রিল মাসের মধ্যে সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে ভাটার মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শাহিন আলম।

এসময় সহকারী পরিচালক তুহিন আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সৈয়দপুরে চলন ট্রেন থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২