• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৯:১২ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, ১৮ লাখ টাকা জরিমানা

২৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৯:২৮

মানিকগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, ১৮ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন নেছার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

২৮ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত জেলার সাটুরিয়া ও সদর উপজেলায় এই অভিযান চালানো হয়।

অভিযানে সাটুরিয়া উপজেলার ফৌজিয়া ব্রিক্স এবং মানিকগঞ্জ সদর উপজেলার হাজী ব্রিক্স-এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ইটভাটাগুলোর চিমনি গুঁড়িয়ে দিয়ে সম্পূর্ণভাবে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এছাড়া পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে আরও তিনটি ইটভাটাকে প্রতিটিকে ৬ লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাদের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন নেছা বলেন, পরিবেশগত ছাড়পত্র ও আইনগত অনুমোদন ছাড়া পরিচালিত কোনো ইটভাটা চলতে দেওয়া হবে না। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, ‘পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। ভবিষ্যতেও জেলার বিভিন্ন উপজেলায় ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে।’

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ ও র‍্যাবের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, অবৈধ ইটভাটার কারণে পরিবেশ, ফসলি জমি ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী এসব ভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জেলায় বর্তমানে মোট ১২০টি ইটভাটা কার্যক্রম চালালেও এর মধ্যে ১৬টি ইটভাটা অবৈধ বলে চিহ্নিত হয়েছে।

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০