• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:২৩:৪৬ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ৬

১৭ জানুয়ারী ২০২৫ রাত ১০:২৪:৩৪

মানিকগঞ্জে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ৬

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয় থানার আলোকদিয়া চরে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে আটক করেছে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। এই সময় দুটি ড্রেজার জব্দ করা হয়।

আটকরা হলেন- মো. হোসেন, আবু তালেব, মো. সাইদুল খান, মো. ইমাম হোসাইন, মো. সামাদ শেখ ও মো. মুতছালিন বাহাদুর।

১৭ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) এনামুল হক। তিনি জানান, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি:) এনামুল হক, এসআই মেহেদী হাসান অপূর্ব, এসআই মো. মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ আলোকদিয়া চরের তারখাম্বার পাশে যমুনা নদীতে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকালে ২টি ড্রেজারসহ ৬ জনকে আটক করা হয়।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

তিনি আরও জানান, জব্দ করা ড্রেজার দুটির মূল্য প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা। আটকদের বিরুদ্ধে শিবালয় থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯