• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩২ সকাল ০৭:০৩:১১ (05-Feb-2026)
  • - ৩৩° সে:

হরিরামপুরে পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনকে জরিমানা

২ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৫৭:৪১

হরিরামপুরে পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে তিনজনকে জরিমানা করা হয়েছে।

Ad

২ অক্টোবর বুধবার দুপুরে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার আশরাফ।

Ad
Ad

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুইটি ড্রেজার এবং একটি বাল্কহেডসহ শহীদ মিয়া, নাদিম হোসেন ও লিটন হোসেন নামের তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার আশরাফ বলেন, ধুলশুড়া এবং বয়ড়া ইউনিয়নের মাঝামাঝি এলাকায় অনেকগুলো ড্রেজার ছিল। আমরা তিনটিকে আটক করেছি, বাকিগুলো সরে গেছে। পরে তিনটি মামলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিনজনকে ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছি।

তিনি আরও বলেন, ইজারাদারকে আমরা বলেছি, বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে যাওয়া যাবে না। বালুমহালের সীমানা নিয়ে যদি তাদের বিভ্রান্তি থাকে, আমাদের সাথে যোগাযোগ করলে  আমরা তাদের আবারও এলাকা বুঝিয়ে দিবো। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, অবৈধভাবে নদী থেকে যদি কেউ বালু তুলে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াই-ফাই চালু
কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াই-ফাই চালু
৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪২:৩৮








শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২১


Follow Us