• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৫:৩১:২৬ (12-Jun-2026)
  • - ৩৩° সে:
পিরোজপুরে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

পিরোজপুরে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।২ জুন মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার পৈকখালী বাজার সংলগ্ন একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে পৈকখালী বাজারের পাশের একটি ডোবা থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।খবর পেয়ে ভান্ডারিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।