• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৫৩:৩৩ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

পিরোজপুরে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

৩ জুন ২০২৬ দুপুর ১২:৫৮:২৪

পিরোজপুরে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২ জুন মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার পৈকখালী বাজার সংলগ্ন একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে পৈকখালী বাজারের পাশের একটি ডোবা থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ভান্ডারিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭৯০
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭৯০
১১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:০৯

সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৭:৪৪