• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:২২:৫৫ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

গফরগাঁওয়ে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

২১ মে ২০২৬ বিকাল ০৪:৩৭:৫৩

গফরগাঁওয়ে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২১ মে বৃহস্পতিবার সকালে উপজেলার মশাখালী ইউনিয়নের দরিচারবাড়িয়া গ্রামের শাহ ভিটা এলাকায় থেকে পুলিশ এই দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে এক যুবক শাহ ভিটার জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মরদেহটি দেখতে পান। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হন। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে জনতার ভিড় জমে যায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।  

আরও পড়ুন

নাটোরে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

প্রত্যক্ষদর্শীদের মতে, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। তার পরনে ছিল প্যান্ট এবং বাম হাতে একটি ঘড়ি ছিল। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।  

নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে এলাকাজুড়ে চলছে আলোচনা।  

এ বিষয়ে জানতে পাগলা থানার ওসির সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:৫৯

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৫:৩৫





আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:১৮:৩২

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১