• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫২:২৪ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

৫ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:০০:৩৮

কেরানীগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে সড়কের পাশে ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৫ অক্টোবর রোববার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের সালাম চেয়ারম্যান রোড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সময় যুবকের পরনে ছিল কালো ফুলপ্যান্ট ও ধূসর টি-শার্ট। মরদেহটি পানিতে থেকে ফুলেফেঁপে যাওয়ায় সুরতহালের সময় আঘাতের কোনো চিহ্ন বুঝা যায়নি।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুল হক ডাবলু জানান, পথচারীরা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দীর্ঘক্ষণ পানিতে থাকায় পরিচয় শনাক্তে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করতে পারেনি। তবে মরদেহের পকেটে একটি বাটন ফোন পাওয়া গেছে। তার সূত্র ধরে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্রণ কমাতে জেনে নিন কার্যকর উপায়
ব্রণ কমাতে জেনে নিন কার্যকর উপায়
১২ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৩৪









ঋণনির্ভর ও লুটপাটের বাজেট: জামায়াত
ঋণনির্ভর ও লুটপাটের বাজেট: জামায়াত
১২ জুন ২০২৬ বিকাল ০৪:০৭:১৮

Follow Us