• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:৪৯:১২ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

ভারতে নিরাপত্তার ঘেরাটোপ পছন্দ না : সপরিবারে লন্ডনে বসবাস করবেন কোহলি

২০ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:৫৮:৩২

ভারতে নিরাপত্তার ঘেরাটোপ পছন্দ না : সপরিবারে লন্ডনে বসবাস করবেন কোহলি

ক্রীড়া ডেস্ক: ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। দেশের জার্সিতে একের পর এক কীর্তি গড়েছেন এই ডানহাতি ব্যাটার। তবে ভারত ছেড়ে লন্ডনে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন তিনি, এমন দাবি ভারতীয় সংবাদমাধ্যমগুলোর।

কোহলির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তার ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা জানিয়েছেন, ভারত ছেড়ে লন্ডনে সংসার পাতবেন কোহলি। স্ত্রী আনুশকা শর্মা, কন্যা ভামিকা ও পুত্র অকায়কে নিয়ে সেখানেই থাকবেন তিনি।

রাজকুমার বলেন, ক্রিকেট ছাড়া বাকি সময়টা কোহলি পরিবারের সঙ্গেই কাটাতে ভালোবাসে। অবসরের পরে বাকি জীবনটা ও লন্ডনে কাটাতে চায়।

আরও পড়ুন

জরিমানার কবলে শ্রীলংকা

হঠাৎ করে কেন লন্ডনে যেতে চান কোহলি এমন প্রশ্ন করা হয় এই কোচকে। জবাব তিনি জানিয়েছেন, সেখানে অনেক স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারেন তিনি। সেই কারণেই এই ভাবনা।

তিনি বলেন, ওখানকার পরিবেশ ওদের ভালো লাগে। ভারতে থাকলে যেভাবে সারাক্ষণ ওদের নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতে হয় সেটা লন্ডনে দরকার পড়ে না। ওখানে অনেক স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারে ওরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
১ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৮:১৯




পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২০