• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:২৬:৩০ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

ফ্লোরিডায় ট্রাম্পের বাড়ির কাছেই বিমান বিধ্বস্ত, নিহত ৯

২ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৩৫:০৩

ফ্লোরিডায় ট্রাম্পের বাড়ির কাছেই বিমান বিধ্বস্ত, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ শহরে একটি ব্যক্তিগত জেট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় উড়োজাহাজটির চালকসহ ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন।

দুর্ঘটনাস্থল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রাসাদ মার-এ-লাগোর দূরত্ব মাত্র ৯ মাইল (১৪ দশমিক ৪৮ কিলোমিটার)।

শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ফেডারেল এভিয়েশন অথরিটির (এফএএ) তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন শহরের বার্গস্ট্রম বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

আরও পড়ুন

ইরানের নেতাদের হত্যার ক্ষেত্রে বাড়াবাড়ি হয়ে গেছে: ট্রাম্প

এফএএ এক বিবৃতিতে জানায়, ৯ জন আরোহীসহ ব্যক্তিগত জেট উড়োজাহাজটি দক্ষিণ ফ্লোরিডার পাম বিচ শহরের ক্রেসহ্যাভেনের কাছে একটি আবাসিক এলাকায় আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায় এবং বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিবৃতিতে আরও বলা হয়, “এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে এই ঘটনার তদন্ত করবে। এনটিএসবি তদন্তের দায়িত্বে থাকবে এবং তারাই এ বিষয়ে পরবর্তী সব তথ্য জানাবে।”

দুর্ঘটনার পর জরুরি সেবাদানকারী দলগুলো ক্রেস্টহেভেন বুলেভার্ড ও ১০ম এভিনিউ নর্থের মধ্যবর্তী ‘মিলিটারি ট্রেইল’ সড়কটি বন্ধ করে দিয়েছে। পাশাপাশি জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

দিল্লির বায়ুদূষণ মোকাবেলায় কড়াকড়ি

পাম বিচ কাউন্টি ফায়ার সার্ভিস তাদের এক্স অ্যাকাউন্টে লিখেছে, “বিমান দুর্ঘটনা ঘটেছে। এলাকাটি এড়িয়ে চলুন। পরিস্থিতি স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগতে পারে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি দ্রুত নিচে নেমে আসছে। এর পরপরই বিস্ফোরণ ঘটে এবং ধোঁয়া ও আগুনের শিখা আকাশে ছড়িয়ে পড়ে।

বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার ২৪’-এর তথ্য অনুযায়ী, ‘লিয়ারজেট’ মডেলের উড়োজাহাজটি বিকেল ৩টা ৩৭ মিনিটে অস্টিন থেকে বাহামাসের উদ্দেশ্যে যাত্রা করে। বিধ্বস্ত হওয়ার আগে এটি ৪১ হাজার ফুট উচ্চতায় উড়ছিল।

আরও পড়ুন

হামলা হলে এবার কোনো সীমারেখা মানবে না ইরান: ইব্রাহিম আজিজি

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজকের নামাজের সময়সূচি (২ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (২ নভেম্বর ২০২৬)
২ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৬:১৮