• ঢাকা
  • |
  • রবিবার ১লা ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:৫৮:৪২ (16-Aug-2026)
  • - ৩৩° সে:

৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা

১৬ আগস্ট ২০২৬ দুপুর ১২:৩৩:৩৯

৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা

ডেস্ক রিপোর্ট: দেশের সাত জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

১৬ আগস্ট রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে।

এ পরিস্থিতিতে সাত জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সময় নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ