• ঢাকা
  • |
  • রবিবার ১লা ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:০৪:৪৯ (16-Aug-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১৬ আগস্ট ২০২৬ দুপুর ০১:০১:৫৪

বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: জনগণের জীবনমানের উন্নয়ন ও ভাগ্যের পরিবর্তনকে সরকারের প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।

আজ ১৬ আগস্ট রোববার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের সব খাল ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হবে। এর মাধ্যমে দেশের মৎস্যসম্পদ বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের জন্য মাছের সহজলভ্যতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

কৃষকদের বিষয়ে তিনি বলেন, সরকারের সামর্থ্য অনুযায়ী কৃষকদের পাশে দাঁড়ানো হবে। কৃষি খাতের উন্নয়ন ও কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।

নারী শিক্ষার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নারী সমাজকে এগিয়ে নিতে স্নাতক পর্যায় পর্যন্ত নারী শিক্ষা বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হবে। ভালো ফলাফল করা ছাত্রীদের উপবৃত্তি দেওয়া হবে। একই সঙ্গে সারাদেশের দরিদ্র ১ লাখ ২০ হাজার শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তারেক রহমান বলেন, মানুষের জীবনমানের উন্নয়ন এবং জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য। মানুষের উপকার হয়—এমন কাজই সরকার করতে চায়।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে, তখনই কিছু দল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। রাজপথে বিশৃঙ্খলা করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির যেকোনো চেষ্টা রুখে দিতে হবে।

তিনি বলেন, দেশকে সামনে এগিয়ে নেওয়ার এখনই সময়। ফ্যাসিবাদকে বিদায় করেছে দেশের মানুষ। এখন সবাইকে হাতে হাত রেখে রাষ্ট্র মেরামতের কাজে এগিয়ে আসতে হবে। দেশকে এগিয়ে নিতে জনগণেরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

প্রধানমন্ত্রী আরও বলেন, যারা দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করবে, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধেও সতর্ক থাকতে হবে।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সত্যিকার অর্থে দেশের উন্নয়ন হয়ে থাকলে বর্তমান পরিস্থিতি এমন হওয়ার কথা নয়। অতীতে অপরিকল্পিত কর্মকাণ্ডের কারণে বিদ্যুৎ ও গ্যাস সংকটে মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশ ও জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার। শান্তি, স্থিতিশীলতা ও জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়েই সরকার দেশ পরিচালনা করবে।

সূত্র: চ্যানেল২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে আহত ১৩
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে আহত ১৩
১৬ আগস্ট ২০২৬ সকাল ১১:৫৮:৪৮