জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে ঝুমুরি আক্তার (২০) নামে এক যুবতীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
১৬ আগস্ট রোববার সকাল ৮টায় উপজেলার মেরুরচর ইউনিয়নে বাঘাডুবা এলাকায় ব্রহ্মপুত্র নদে ঝুমুরির মরদেহ ভেসে উঠে। এ আগে ১৫ আগস্ট শনিবার বিকেল ৩টায় সে নিখোঁজ হয়।
মৃত ঝুমুরি আক্তার মেরুরচর ইউনিয়নের বাঘাডুবি গ্রামের আব্দুল সালামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩টার দিকে ওই যুবতী নদে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। পরে রোববার সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে ১ কিলোমিটার দূরে তার মরদেহ ভেসে উঠে।
মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available