• ঢাকা
  • |
  • রবিবার ১লা ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:৪৮:২১ (16-Aug-2026)
  • - ৩৩° সে:

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১৬ আগস্ট ২০২৬ দুপুর ১২:৪৭:০১

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

১৬ আগস্ট রোববার নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

এর আগে সকাল ১১টার দিকে নির্বাচন ভবনের সিইসির সভাকক্ষে ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। পরে দুপুর ১২টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই করা হয়।

যাচাই-বাছাই শেষে অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট অনুষ্ঠিত হবে।

সূত্র: কালের কণ্ঠ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে আহত ১৩
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে আহত ১৩
১৬ আগস্ট ২০২৬ সকাল ১১:৫৮:৪৮


খুলনায় গলা কেটে যুবককে হত্যা
খুলনায় গলা কেটে যুবককে হত্যা
১৬ আগস্ট ২০২৬ সকাল ১০:৫৬:৫১