• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:৪৩:২৩ (11-Jul-2026)
  • - ৩৩° সে:

হোয়াইটওয়াশ এড়াতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১১ জুলাই ২০২৬ দুপুর ০১:৫৮:১১

হোয়াইটওয়াশ এড়াতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ে সফর বাংলাদেশের জন্য এখন পর্যন্ত হতাশায় ভরা। একমাত্র টেস্টে পরাজয়ের পর ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচও হেরে সিরিজ খুইয়েছে টাইগাররা। তাই শেষ ম্যাচে তাদের লক্ষ্য অন্তত হোয়াইটওয়াশ এড়ানো।

১১ জুলাই শনিবার হারারের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ লড়াইয়ে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

শেষ ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও বাঁহাতি স্পিনার তানভির ইসলাম। তাদের জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন এবং গতিময় পেসার নাহিদ রানা।

এর আগে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে যথাক্রমে ২৫ ও ১৩ রানের জয় তুলে নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে জিম্বাবুয়ে।

স্বাগতিকরাও শেষ ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে। নিয়মিত অধিনায়ক ও পেসার রিচার্ড এনগারাভাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা। এছাড়া এনগারাভা, নিয়ামহুরি ও ব্লেসিং মুজারাবানির জায়গায় সুযোগ পেয়েছেন ওয়েলিংটন মাসাকাদজা, তানাকা শিভাঙ্গা এবং আর্নেস্ট মাসুকু।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানভির ইসলাম।

জিম্বাবুয়ের একাদশ: বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে (উইকেটকিপার), ব্র্যাড ইভান্স, ওয়েলিংটন মাসাকাদজা, আর্নেস্ট মাসুকু ও তানাকা শিভাঙ্গা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









কেরানীগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৩
কেরানীগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৩
১১ জুলাই ২০২৬ দুপুর ০২:০২:১৬


Follow Us