• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:২৮:৫৬ (20-Aug-2026)
  • - ৩৩° সে:

ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রবার্তো কার্লোস

২০ আগস্ট ২০২৬ সকাল ০৮:৩৫:১২

ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রবার্তো কার্লোস

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন—সম্প্রতি এমন খবর ছড়িয়ে পড়ে। তবে এ খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা।

মরক্কোর নাগরিক সুহাইলা আল-তাহিরিকে বিয়ের পর কার্লোসের ইসলাম গ্রহণ নিয়ে আলোচনা শুরু হয়। তুরস্কের কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সমাজের পরিচিত ব্যক্তি শেখ জিহাদ হামাদের কাছে গিয়ে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেন ৫৩ বছর বয়সী কার্লোস।

তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদ সদস্য আলি শাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের পর এ খবর আরও ছড়িয়ে পড়ে। তিনি সাও পাওলোতে শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাতের কথা জানিয়ে দাবি করেন, কার্লোস দীর্ঘদিন ধরে ওই শেখের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং চার সপ্তাহ আগে তাঁর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন।

তবে বুধবার সৌদি পত্রিকা ‘ওকাজ’-কে দেওয়া সাক্ষাৎকারে কার্লোস এসব দাবি সরাসরি নাকচ করেন।

তিনি বলেন, ‘ইসলাম ধর্মের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। আমার স্ত্রী নামাজ পড়েন, এটা দেখতে আমার খুব ভালো লাগে। কিন্তু আমার ইসলাম গ্রহণ নিয়ে যেসব গুজব ছড়াচ্ছে, তা সত্য নয়।’

বিয়ের অনুষ্ঠান নিয়েও কথা বলেন কার্লোস। তিনি জানান, পরিবারের সদস্যদের ধর্মীয় বিশ্বাসের বিষয়টি বিবেচনায় নিয়ে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পরিবারের সদস্যরা ক্যাথলিক ধর্মের অনুসারী হওয়ায় তাঁদের জন্য একটি অনুষ্ঠান করা হয়। পাশাপাশি তাঁর স্ত্রী ও মুসলিম বন্ধুদের জন্য আলাদা আরেকটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।

সূত্র: ওকাজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বৃহস্পতিবার যে দামে বিক্রি হবে স্বর্ণ
বৃহস্পতিবার যে দামে বিক্রি হবে স্বর্ণ
২০ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪০:২৪



মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট
২০ আগস্ট ২০২৬ সকাল ০৮:২১:৫৪

তিন জেলায় নতুন ডিসি নিয়োগ
তিন জেলায় নতুন ডিসি নিয়োগ
২০ আগস্ট ২০২৬ সকাল ০৮:১৭:৫৫