অনলাইন ডেস্ক: জরুরি তার সংযোগ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২০ আগস্ট বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা নাটোরের একাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গতকাল ১৯ আগস্ট বুধবার নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোগ প্রদান এবং সংশ্লিষ্ট ব্যবস্থার উন্নয়ন কাজের জন্য বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। নাটোরের বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর ফিডার এবং ৮ নম্বর ফিডারের (আংশিক) অধীনস্থ এলাকায় এই পাওয়ার কাট কার্যকর হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা: বনপাড়া ফজলিতলা, পার আহম্মেদপুর, আহম্মেদপুর বাজার, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, কলাকান্ত নগর, ধানুড়া (আংশিক), কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া ও বড়বড়িয়া এলাকা।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন করা সম্ভব হলে গ্রাহকদের সুবিধার্থে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করে দেওয়া হবে। পরবর্তীতে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে গ্রাহকদের অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
সূত্র: নিউজ ২৪্
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available