• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:১৬:৫২ (20-Aug-2026)
  • - ৩৩° সে:

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট

২০ আগস্ট ২০২৬ সকাল ০৮:২১:৫৪

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সদ্য বিদায়ী মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক মাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়েছেন।

১৯ আগস্ট বুধবার দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ পোস্ট দেন।

সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে মির্জা ফখরুল লিখেছেন-

মন্ত্রিসভা ও বিএনপির মহাসচিব পদ থেকে মির্জা ফখরুলের পদত্যাগ

প্রিয় নেতৃবৃন্দ,

‘আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বলে বিদায় নিচ্ছি।’

আপনাদের বিশ্বস্ত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে ১৯ আগস্ট বুধবার জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়ে রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

সভায় অংশ নেওয়া একাধিক সংসদ সদস্য জানান, বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের শুরুতেই আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। স্মরণ করেন প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তার প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্র: যুগান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বৃহস্পতিবার যে দামে বিক্রি হবে স্বর্ণ
বৃহস্পতিবার যে দামে বিক্রি হবে স্বর্ণ
২০ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪০:২৪



মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট
২০ আগস্ট ২০২৬ সকাল ০৮:২১:৫৪

তিন জেলায় নতুন ডিসি নিয়োগ
তিন জেলায় নতুন ডিসি নিয়োগ
২০ আগস্ট ২০২৬ সকাল ০৮:১৭:৫৫