স্পোর্টস ডেস্ক: এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে মিরপুরে বৃষ্টি আইনে নির্ধারিত ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের।
ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার তানজিদ হাসান তামিমকে হারায় বাংলাদেশ। তবে প্রাথমিক ধাক্কা সামলে দলের হাল ধরেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে ৮৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন এই দুই ব্যাটার।
দুজনই সমান ৪২ রান করে আউট হন। তাদের বিদায়ের পর উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। তিনি ফেরেন ২১ রান করে।
প্রথম ওয়ানডের ম্যাচসেরা মোসাদ্দেক হোসেন সৈকতও আজ বেশিক্ষণ টিকতে পারেননি। ১৫ রান করে সাজঘরে ফিরলে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ।
তবে শেষদিকে তাওহিদ হৃদয় ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কোনো বিপদ হতে দেননি। ষষ্ঠ উইকেটে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয় এনে দেন তারা। মিরাজ ২২ রানে অপরাজিত থাকেন, আর হৃদয় খেলেন ৪০ রানের দায়িত্বশীল ইনিংস।
অধিনায়ক মিরাজ ছক্কা হাঁকিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তাদের দৃঢ় ব্যাটিংয়ে ৩৬ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ এবং এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available