• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:১৭:৫৬ (10-Jun-2026)
  • - ৩৩° সে:
প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। এমন স্মৃতিময় সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জয়লাভ করে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার জশ ইংলিশ। তার মানে হলো টস হেরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।৯ জুন মঙ্গলবার মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়।অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ২০১১ সালে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজের পর আইসিসির টুর্নামেন্টেও অস্ট্রেলিয়ার সঙ্গে যে তিনবার দেখা হয়েছে, তার দুটিতে হারতে হয়, একটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে।অস্ট্রেলিয়ার ২০০৫ সালে কার্ডিফে সর্বশেষ ওয়ানডে জিতেছে বাংলাদেশ।বাংলাদেশ দলমেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।সূত্র: চ্যানেল ২৪