স্পোর্টস ডেস্ক: সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ বোলিং নৈপুণ্য দেখিয়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ। এখন ম্যাচ জিততে ব্যাটারদের ওপরই নির্ভর করছে টাইগারদের ভাগ্য।
১৭ এপ্রিল শুক্রবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।


সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন হেনরি নিকোলস। এছাড়া গুরুত্বপূর্ণ অবদান রাখেন ডিন ফক্সক্রফট, যিনি ৫৯ রান করেন।

শুরুর দিকে ৭ রান করে আউট হন নিক কেলি। এরপর নিকোলস ও উইল ইয়াং ৭৩ রানের জুটি গড়ে ইনিংস সামাল দেন। ইয়াং ৩০ রান করে আউট হলে জুটি ভাঙে।
অধিনায়ক টম ল্যাথাম ১৪ রান করে ফিরলে মিডল অর্ডারে ধাক্কা খায় কিউইরা। একপ্রান্ত আগলে রাখা নিকোলস ৮৩ বলে ৬৮ রান করে বিদায় নেন।
শেষদিকে ফক্সক্রফটের লড়াই সত্ত্বেও বড় কোনো জুটি গড়তে না পারায় ২৪৭ রানেই থামে নিউজিল্যান্ড।
বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেন রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ তিনজনই নেন দুটি করে উইকেট।
এছাড়া মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা একটি করে উইকেট শিকার করেন।
নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে মাঝারি সংগ্রহে আটকে রাখা বাংলাদেশ এখন জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামবে। ম্যাচের ফল নির্ধারণে ব্যাটারদের পারফরম্যান্সই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available