• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই কার্তিক ১৪৩৩ রাত ০২:২৬:১৫ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করলো আইএমএফ

১৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:০৭:৪৫

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করলো আইএমএফ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের চলমান ঋণ কর্মসূচির পরবর্তী কিস্তি জুনে ছাড় না করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। রাজস্ব ও ব্যাংক খাতে সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের স্প্রিং মিটিংয়ে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধিদল এ তথ্য নিশ্চিত করে।

চলমান ৫.৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির আওতায় ১.৩ বিলিয়ন ডলারের কিস্তি জুনে ছাড় হওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

এখনও বাংলাদেশ এই কর্মসূচির আওতায় মোট ১.৮৬ বিলিয়ন ডলার পাওয়ার কথা রয়েছে, যার মেয়াদ আগামী জানুয়ারিতে শেষ হবে।

আইএমএফ জানিয়েছে, রাজস্ব সংস্কার, ব্যাংক খাতের সংস্কার, বিদ্যুৎ ও জ্বালানি ভর্তুকি প্রত্যাহার এবং বাজারভিত্তিক বিনিময় হার চালুর মতো শর্তগুলো যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় কিস্তি ছাড়ের বিষয়ে তারা সন্তুষ্ট নয়। সংস্থাটি আরও জানায়, এসব শর্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা না করে নতুন কিস্তি ছাড় দেওয়া হবে না।

প্রতিনিধি দলের সদস্য জানান, আইএমএফ হয়তো এই পর্যালোচনায় দীর্ঘ সময় নিতে পারে। ফলে সব শর্ত মানা হলেও সেপ্টেম্বরের আগে অর্থছাড়ের সম্ভাবনা কম। এদিকে আইএমএফ চলমান কর্মসূচির পরিবর্তে নতুন শর্তে নতুন ঋণ কর্মসূচির বিষয়ে বেশি আগ্রহী বলেও জানা গেছে।

আরও পড়ুন

একদিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় পতন

এছাড়া সম্প্রতি পাস হওয়া ব্যাংক রেজুলিউশন আইনের ১৮এ ধারা নিয়েও উদ্বেগ জানিয়েছে আইএমএফ। ওই ধারায় রেজুলেশনের আওতায় থাকা ব্যাংকের সাবেক মালিকদের পুনরায় নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সুযোগ রাখা হয়েছে, যা নিয়ে সংস্থাটি আপত্তি জানিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২৩