• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩৬:০৭ (17-Apr-2026)
  • - ৩৩° সে:

এক সপ্তাহের মধ্যে হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

১৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৮:২০

এক সপ্তাহের মধ্যে হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশে হামের প্রকোপ আগের তুলনায় কিছুটা কমেছে এবং আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

১৭ এপ্রিল শুক্রবার বিকেল ৩টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

Ad
Ad

মন্ত্রী বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, আমরা হামের বিরুদ্ধে লড়াই করছি এবং ভ্যাকসিনকে অস্ত্র হিসেবে ব্যবহার করে সক্ষমতার সঙ্গে মোকাবিলা করছি। আগামী এক সপ্তাহের মধ্যে হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।’

Ad

টিকার ঘাটতির বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নাকচ করে তিনি বলেন, দেশে কোনো ধরনের টিকার ঘাটতি নেই। বর্তমানে মজুত ভ্যাকসিন দিয়ে আগামী জুন মাস পর্যন্ত নির্বিঘ্নে টিকাদান কার্যক্রম চালানো সম্ভব।

তবে .০৫ মিলি সিরিঞ্জের কিছু ঘাটতির কথা স্বীকার করে তিনি জানান, এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী দেড় মাসের মধ্যে এই ঘাটতি পূরণ হবে। ইতোমধ্যে ইউনিসেফের মাধ্যমে আংশিক সরবরাহ আগামী সাত দিনের মধ্যে পাওয়া যাবে এবং বাকি সিরিঞ্জ মে মাসের মধ্যে সরবরাহ করা হবে।

তিনি আরও জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে রোগী ঢাকায় আসায় রাজধানীর হাসপাতালগুলোতে চাপ সৃষ্টি হচ্ছে। এ সমস্যা সমাধানে রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলের হাসপাতালগুলোতে হামের চিকিৎসা সেবা জোরদার করা হয়েছে।

মন্ত্রী বলেন, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় দেশব্যাপী টিকাদান কার্যক্রম আরও সম্প্রসারণ করা হচ্ছে। আগামী ২০ এপ্রিল বৃহৎ পরিসরে এ কর্মসূচি শুরু হলে হামের সংক্রমণ আরও কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




থালাপতি বিজয়ের বিরুদ্ধে পুলিশের মামলা
থালাপতি বিজয়ের বিরুদ্ধে পুলিশের মামলা
১৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫৪:০২

নাটোরে জাতীয় গ্রিডে ডাকাতি, গ্রেফতার ১৩
নাটোরে জাতীয় গ্রিডে ডাকাতি, গ্রেফতার ১৩
১৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৩৮:২৭







Follow Us