হাবিপ্রবি প্রতিনিধি: দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শুধু অবকাঠামো উন্নয়ন নয়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
১৭ এপ্রিল শুক্রবার সকাল ১১টায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, দেশের জনসংখ্যা ও শিক্ষার্থীর কোনো ঘাটতি নেই। তবে বিশ্বায়নের যুগে টিকে থাকতে না পারলে ভবিষ্যৎ অন্ধকার হবে। বিশ্বের অনেক দেশে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর অভাব রয়েছে, কিন্তু আমাদের সেই সমস্যা নেই। তাই সুযোগ কাজে লাগাতে হবে।’

তিনি বলেন, ‘আমি প্রতিটি বিশ্ববিদ্যালয় কীভাবে কাজ করছে তা দেখতে চাই। এজন্য মন্ত্রণালয়ে একটি সেল গঠন করা হচ্ছে। ইউজিসির পাশাপাশি আমার নিজস্ব মূল্যায়ন ব্যবস্থাও থাকবে।’
বাজেট বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো এখনো শিক্ষা মান উন্নয়নের চেয়ে অবকাঠামো নির্মাণে বেশি গুরুত্ব দিচ্ছে। ‘শুধু বিল্ডিং আর বিল্ডিং, কোয়ালিটি এডুকেশন কোথায়? এই জায়গায় আমরা দুর্বল।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য প্রচারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। মন্ত্রী বলেন, ‘আমাকে নিয়ে নানা ধরনের ভুয়া তথ্য ও ফটোকার্ড ছড়ানো হচ্ছে। এমনকি পরীক্ষার রুটিন নিয়েও বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও সংসদ সদস্যরা।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বরণ, স্বাগত বক্তব্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরিচিতি তুলে ধরা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available