• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১১:৪৩:৪৪ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

সাফ-চ্যাম্পিয়নশিপ

পাকিস্তানের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন ভারত

১৭ নভেম্বর ২০২৬ রাত ১১:৩১:৩৩

পাকিস্তানের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ভারত। এটি প্রতিযোগিতার ইতিহাসে ভারতের দশম শিরোপা।

১৭ নভেম্বর মঙ্গলবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

ম্যাচের শুরুতে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। চতুর্থ মিনিটে প্রথম সুযোগটি তৈরি করেছিল ভারত। মাঝমাঠ থেকে বাড়ানো বল ধরে বাম দিক দিয়ে পাকিস্তানের বক্সে ঢুকে পড়েন সুহাইল বাট। তবে বক্সের কোণা থেকে তার নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

আরও পড়ুন

আইপিএলকে বিদায় জানালেন ধোনি

১৭ মিনিটে পরপর তিনটি সুযোগ পেয়েছিল পাকিস্তান। কিন্তু আলি আকবর, আব্দুল সামাদ ও অরুন আবদুল্লাহ কেউই কাজে লাগাতে পারেননি। এর মধ্যে অরুনের দুর্বল শট গোললাইন থেকে লুফে নেন ভারতের গোলরক্ষক আনোয়ার শেখ।

৩৪ মিনিটে ভালো আক্রমণ গড়ে ভারত। পাকিস্তানের গোলমুখে জটলা তৈরি হলে কয়েকজনের পা ঘুরে বল চলে যায় বক্সের কোণায় থাকা রিকি জনের কাছে। তার শট ফিরিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট।

প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় পাকিস্তান। জুনায়েদের শট টাইমিংথানের পায়ে লেগে চলে যায় আলমগীর খানের কাছে। বাংলাদেশ ফুটবল লিগের গত মৌসুমে ব্রাদার্সে খেলা আলমগীর দারুণ প্লেসিংয়ে বল জালে পাঠান। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় পাকিস্তান।

আরও পড়ুন

নেদারল্যান্ডসকে গোলবন্যায় ভাসিয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা চালায় ভারত। ৫০ মিনিটে বিসনো পুথিয়ার শট পাকিস্তানের গোলরক্ষকের পায়ে লেগে পোস্টে প্রতিহত হয়। তবে ৫৯ মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়।

ভারতের দেউবেনকে ফাউল করেন পাকিস্তানের জুনায়েদ আহমেদ শাহ। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তা নিয়ে তাকে লালকার্ড দেখান রেফারি। ফলে বাকি সময় একজন কম নিয়ে খেলতে হয় পাকিস্তানকে।

লালকার্ডের ধাক্কা সামলানোর আগেই গোল হজম করে পাকিস্তান। ৬০ মিনিটে সুহাইল বাটের নিখুত প্লেসিংয়ে সমতায় ফেরে ভারত। এরপর একজন বেশি খেলোয়াড়ের সুবিধা কাজে লাগিয়ে আক্রমণের চাপ বাড়াতে থাকে তারা।

আরও পড়ুন

‘জীবিত না-ও ফিরতে পারি’, খোলা চিঠিতে ইমরান খান

ম্যাচের শেষ দিকে ভারতের সেই চেষ্টা সফল হয়। ৮৮ মিনিটে আব্দুল রাবেহের কর্নার থেকে সন্দ্বীপ মান্ডির হেড ড্রপ খেয়ে জালে জড়ায়। তাতেই ২-১ গোলে এগিয়ে যায় ভারত। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। নিশ্চিত করে সাফ চ্যাম্পিয়নশিপের দশম শিরোপা। এগিয়ে গিয়েও স্বপ্নভঙ্গ হয় পাকিস্তানের।

এটিভি/এইচকে 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৫:২৫


হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৮:০৫:৪০


হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:৪০