• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১০:৩৯:২৬ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৫ ইন্টার্নের সাক্ষাৎ

১৭ নভেম্বর ২০২৬ রাত ১০:২৩:১১

প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৫ ইন্টার্নের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত ২৫ জন ইন্টার্ন।

সাক্ষাৎকালে ইন্টার্নরা তাদের চলমান ইন্টার্নশিপ কর্মসূচির বিভিন্ন কার্যক্রম, আইন পেশায় অর্জিত বাস্তব অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করেন।

১৭ নভেম্বর মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা এই সৌজন্য সাক্ষাতের সুযোগ পান। এ সময় দেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

টেকসই শিশু সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

বিশেষ করে বর্তমান ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের উদ্ভাবনী চিন্তার প্রতিফলন ঘটিয়ে ইন্টার্নরা প্রধানমন্ত্রীর সামনে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প উপস্থাপন করেন। প্রকল্প দুটি হলো ‘কমব্যাটিং ডিপফেক হেট স্পিচ: ডিজিটাল প্রিপেয়ার্ডনেস ইন বাংলাদেশ’ এবং ‘সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস’ বা সাইবার নিরাপত্তা সচেতনতা।

প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ আইন শিক্ষার্থীদের এই সময়োপযোগী উপস্থাপনা ও সৃজনশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। রাষ্ট্রের আইনি কাঠামো ও ডিজিটাল নিরাপত্তা জোরদার করতে তরুণ প্রজন্মের এমন সক্রিয় অংশগ্রহণকে স্বাগত জানিয়ে তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আন্তরিক শুভকামনা জানান।

এটিভি/ এম এইচ আই
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৫:২৫


হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৮:০৫:৪০


হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:৪০


১২ ঘণ্টা ঢাকা সেনানিবাসে যান চলাচলে বিধিনিষেধ
১২ ঘণ্টা ঢাকা সেনানিবাসে যান চলাচলে বিধিনিষেধ
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:৫৩