• ঢাকা
  • |
  • রবিবার ১২ই আশ্বিন ১৪৩৩ সকাল ১১:২৫:৫৬ (27-Sep-2026)
  • - ৩৩° সে:
চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলের ব্যবধানে হারালো ক্রোয়েশিয়া

চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলের ব্যবধানে হারালো ক্রোয়েশিয়া

অনলাইন ডেস্ক: চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। দীর্ঘ বিরতির পর ক্রোয়েশিয়ার দায়িত্বে ফিরে জয় দিয়ে দ্বিতীয় মেয়াদ শুরু করলেন কোচ স্লাভেন বিলিচ।২৬ সেপ্টেম্বর শনিবার চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে স্বাগতিকদের মুখোমুখি হয় ক্রোয়েশিয়া।ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতেই ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন ৪১ বছর বয়সী মডরিচ। ডান দিক থেকে বল নিয়ে বক্সের প্রান্তের দিকে এগিয়ে গিয়ে দূরপাল্লার বাঁকানো শটে বল জালে পাঠান এসি মিলানের এই মিডফিল্ডার।তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি চেক প্রজাতন্ত্র। ৫৪ মিনিটে আদাম হ্লোজেক ডান দিক দিয়ে আক্রমণ তুলে এনে বল বাড়িয়ে দেন আদাম কারাবেককে। নিচু শটে গোল করে ম্যাচে সমতা ফেরান চেক ফরোয়ার্ড।৭৭ মিনিটে আবারও এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ইভান পেরিসিচের ক্রস থেকে হেডে গোল করেন মার্কো পাশালিচ।এর দুই মিনিট পরই সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। মাতেই রাদোস্তার গোল উদযাপনও শুরু হয়ে যায়। তবে ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়।এদিকে গ্রুপ বি১-এ নর্থ মেসিডোনিয়াকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে অভিযান শুরু করেছে সুইজারল্যান্ড। স্কোপিয়েতে দুই গোল করেন বার্নলির মিডফিল্ডার জেকি আমদুনি।গ্রুপ সি১-এর ম্যাচে সান মারিনোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ফিনল্যান্ড। হ্যাটট্রিক করেছেন জোয়েল পোহইয়ানপালো, আর দুটি গোল করেছেন লিও ওয়াল্টা। দ্বিতীয়ার্ধের শুরুতে সরাসরি লাল কার্ড দেখেন সান মেরিনোর মিডফিল্ডার আলেসান্দ্রো গোলিনুচ্চি।এ ছাড়া আলবেনিয়া ২-০ গোলে হারিয়েছে বেলারুশকে। গ্রুপ সি৩-এ স্লোভাকিয়া ২-০ গোলে জিতেছে মলদোভার বিপক্ষে। ফারো দ্বীপপুঞ্জ ও কাজাখস্তানের ম্যাচ শেষ হয়েছে ১-১ সমতায়।গ্রুপ সি৪-এ পিছিয়ে পড়েও বুলগেরিয়াকে ২-১ গোলে হারিয়েছে লুক্সেমবার্গ। তাদের হয়ে গোল করেন বেনফিকার মিডফিল্ডার লিয়ান্দ্রো ব্যারেইরো ও ভিনসেন্ট থিল। অন্যদিকে আইসল্যান্ড ও এস্তোনিয়ার ম্যাচও ১-১ গোলে ড্র হয়েছে।