• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:২০:০৭ (04-Oct-2026)
  • - ৩৩° সে:

লিনোর জোড়া গোলে ভারতকে ৪-০ গোলে হারালো ব্রাজিল

৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩২:৫৪

লিনোর জোড়া গোলে ভারতকে ৪-০ গোলে হারালো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভারতকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিল। দলের হয়ে জোড়া গোলের দেখা পেয়েছেন লিনো। এছাড়া স্কোর শিটে নাম লিখিয়েছেন এস্তেভাও ও পেদ্রো।

৩ অক্টোবর শনিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন (সল্টলেক) স্টেডিয়ামে সেলেসাওদের আতিথ্য দেয় ভারত।

এদিন ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকে ব্রাজিল। ভারতও সমান তালে পাল্লা দিতে থাকে। তবে লক্ষ্যভেদ করতে পারছিলো না কেউই।

তবে ২৮তম মিনিটে সফরকারীদের হয়ে ডেডলক ভাঙেন উইলিয়ান। দুর্দান্ত এক গোলে ব্রাজিলকে লিড এনে দেন এ চেলসি ফরোয়ার্ড।

প্রথমার্ধের হাইড্রেশন ব্রেকের পর আরও একটি সুযোগ পায় ব্রাজিল। তবে পেদ্রোর নেওয়া শট বারপোস্টে লেগে ফিরে আসে। তবে সেই ভুল শোধরাতে বেশি সময় নেননি তিনি। ৪২তম মিনিটে জোড়ালো এক শটে লক্ষ্যভেদ করেন এ ফ্লামেঙ্গো স্ট্রাইকার।

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিরতির পর আগের মতোই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে ল্যাটিন আমেরিকানরা। তবে ব্যবধান বাড়াতে বেশ বেগ পেতে হয় তাদের। মোটামুটি ভালো রক্ষণভাগের পরিচয় দেয় স্বাগতিক নীল শিবির।

দ্বিতীয়ার্ধের ১৩তম মিনিটে আরও এগিয়ে যায় ব্রাজিল। দুর্দান্ত এক গোলে ব্যবধান তিনগুণ করেন পেদ্রোর ক্লাব সতীর্থ স্যামুয়েল লিনো।

শেষদিকে আরও বেশ কয়েকটি আক্রমণ চালায় অতিথিরা। ইনজুরি টাইমে আরও এক গোল করে গোলের হালি পূরণ করেন লিনো। ভারতও চেষ্টা করে তবে ব্রাজিলের রক্ষনভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।

আগামী ৬ অক্টোবর মঙ্গলবার একই মাঠে আরেক দক্ষিণ আমেরিকান দল ও দুইবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের মোকাবিলা করবে ভারত। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বিশ্ব প্রাণী দিবস আজ
বিশ্ব প্রাণী দিবস আজ
৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৪৮:১৪




টিভিতে আজকের খেলা (৪ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৪ অক্টোবর)
৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৬:৫০