• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৫৭:১২ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

শেষ মুহূর্তে ওলিসের গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স

২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১০:৩৫

শেষ মুহূর্তে ওলিসের গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স

স্পোর্টস ডেস্ক: জিনেদিন জিদানের অধীনে দারুণ শুরু করেছে ফ্রান্স। বেলজিয়ামকে ১-০ গোল ব্যবধানে হারানোর মাধ্যমে উয়েফা নেশন্স লিগে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে ফরাসিরা। ম্যাচে একদম শেষ মুহূর্তে একক নৈপুণ্যে দুর্দান্ত এক গোল করে ফ্রান্সকে জয় এনে দিয়েছেন বায়ার্ন মিউনিখের উইঙ্গার মাইকেল ওলিসে।

শুক্রবার তুরস্কের বিপক্ষে জয়ের ম্যাচের একাদশ থেকে নয়টি পরিবর্তন নিয়ে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামে ফ্রান্স। তবে জিদানের দলকে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত। নিজেদের অর্ধে কাঁধ দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে দৌড়ে বেলজিয়ামের ডিফেন্সে ঢুকে পড়েন ওলিসে। এক ডিফেন্ডারকে কাটিয়ে ঠান্ডা মাথায় নিচের কোনায় বল পাঠিয়ে ফ্রান্সকে এগিয়ে দেন তিনি।

ম্যাচে কিলিয়ান এমবাপ্পে না থাকায় আক্রমণভাগে কিছুটা ভুগেছে ফ্রান্স। তুরস্কের বিপক্ষে ম্যাচে হাঁটুর চোট পাওয়ায় এই ম্যাচের দলে ছিলেন না অধিনায়ক এমবাপ্পে। তার অনুপস্থিতিতে দেজিরে দুয়ের ওপর প্রত্যাশা ছিল ফ্রান্সের। কিন্তু পাঁচবার গোলের চেষ্টা করেও সফল হতে পারেননি তিনি; এর মধ্যে একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে।

অন্যদিকে বেলজিয়ামও ম্যাচে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। তাদের দুই উইঙ্গার মিকা গডৎস ও দোদি লুকেবাকিও ফ্রান্সের অনভিজ্ঞ রক্ষণভাগকে বেশ কয়েকবার চাপে ফেলেন। তবে শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

এই জয়ে গ্রুপ এ১-এর শীর্ষস্থান ধরে রেখেছে ফ্রান্স। নেশন্স লিগে জিদানের অধীনে টানা দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসও বাড়িয়েছে দলটি। আগামী শুক্রবার ইতালির মুখোমুখি হবে ফ্রান্স, আর বেলজিয়াম খেলবে তুরস্কের বিপক্ষে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৪৪:২৬

চাঁপাইনবাবগঞ্জে ৩০টি ককটেল বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জে ৩০টি ককটেল বিস্ফোরণ
২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩০:৩১

উয়েফা নেশনস লিগ: তুরস্ককে উড়িয়ে জয়ে ফিরল ইতালি
উয়েফা নেশনস লিগ: তুরস্ককে উড়িয়ে জয়ে ফিরল ইতালি
২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৩:১৭





নারায়ণগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১
নারায়ণগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১
২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৯:১৯