• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ সকাল ১০:১৪:২১ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে ৩০টি ককটেল বিস্ফোরণ

২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩০:৩১

চাঁপাইনবাবগঞ্জে ৩০টি ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বসত বাড়ির মাটির নিচে পুঁতে রাখা ৩০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

২৮ সেপ্টেম্বর সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মুসা মাওলানা পাড়া গ্রামের মো. ইসহাক আলীর ছেলে এহু হোসেনের বাড়িতে ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এহু হোসেনের বাড়িতে মাটির নিচে পুঁতে রাখা ছিল অন্তত ৩০টি ককটেল। ককটেলগুলো একযোগে বিস্ফোরিত হলে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ককটেলগুলো কীভাবে সেখানে মজুদ করা হয়েছিল এবং বিস্ফোরণের কারণ কী, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, একটি বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেলগুলো মাটির নিচে মজুদ করে রাখা হয়েছিল। তবে যে ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটেছে, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কি না, তা এখনো জানা যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৪৪:২৬

চাঁপাইনবাবগঞ্জে ৩০টি ককটেল বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জে ৩০টি ককটেল বিস্ফোরণ
২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩০:৩১

উয়েফা নেশনস লিগ: তুরস্ককে উড়িয়ে জয়ে ফিরল ইতালি
উয়েফা নেশনস লিগ: তুরস্ককে উড়িয়ে জয়ে ফিরল ইতালি
২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৩:১৭





নারায়ণগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১
নারায়ণগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১
২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৯:১৯