• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:২৫:০০ (15-Oct-2026)
  • - ৩৩° সে:

গণভবনের পেছনে ও বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল-বোমাসদৃশ বস্তু

২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:২৮:২২

গণভবনের পেছনে ও বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল-বোমাসদৃশ বস্তু

অনলাইন ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের পেছনে পুরাতন বাণিজ্যমেলার মাঠে ককটেল ও পেট্রোল বোমাসদৃশ বেশ কিছু বস্তু পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এসব বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করার কাজ শুরু করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২ এর বিশেষ দল ও বোম্ব ডিসপোজাল ইউনিট।

২৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করে এসআরবি।

এরপর রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায়ও একই ধরনের বোমাসদৃশ বস্তু পাওয়ার তথ্য জানানো হয়। বর্তমানে এসআরবি-২ এর স্পেশাল কোম্পানির একটি বিশেষ দল এলাকাটি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রেখেছে।

বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পর প্রয়োজনীয় নিষ্ক্রিয়করণ কার্যক্রম চালানো হবে বলে জানানো হয় সংস্থাটির পক্ষ থেকে।

উদ্ধার করা বিস্ফোরকগুলো সেখানে কীভাবে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে কিছু জানাতে পারেনি এসআরবি।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে মুখ খুললেন মেহজাবীন
ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে মুখ খুললেন মেহজাবীন
১৫ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫৫:৪৭