• ঢাকা
  • |
  • সোমবার ২২শে ভাদ্র ১৪৩৩ রাত ০২:৫৬:৪১ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

স্টুটগার্টকে ৫-১ গোলে উড়িয়ে বুন্দেসলিগায় বায়ার্নের দাপুটে শুরু

২৯ আগস্ট ২০২৬ সকাল ১০:১৯:৪৫

স্টুটগার্টকে ৫-১ গোলে উড়িয়ে বুন্দেসলিগায় বায়ার্নের দাপুটে শুরু

স্পোর্টস ডেস্ক: বুন্দেসলিগায় শিরোপা ধরে রাখার মিশনটা দারুণভাবে শুরু করেছে বায়ার্ন মিউনিখ। স্টুটগার্টকে ৫-১ গোলে হারিয়ে নতুন মৌসুমে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ভিনসেন্ট কোম্পানির দল।

২৮ আগস্ট শুক্রবার রাতে ম্যাচের ১৮ মিনিটে জশুয়া কিমিচের কর্নার থেকে দারুণ হেডে বায়ার্নকে এগিয়ে দেন দাইয়ো উপামেকানো। এরপর স্টুটগার্ট গোলরক্ষক ফাবিয়ান ব্রেডলো বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করে বায়ার্নকে আটকে রাখেন।

তবে ২৯ মিনিটে জশা ভাগনোমানের জোরালো শটে সমতায় ফেরে স্টুটগার্ট। বিরতির পর ৫৫ মিনিটে কিমিচের বাড়ানো বল পেয়ে গোল করে বায়ার্নকে আবারও এগিয়ে দেন মাইকেল অলিসে।

এরপর ৬২ মিনিটে আলফোনসো ডেভিসের ক্রস ঠেকাতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে নিজেদের জালে বল পাঠান ভাগনোমান। পরে হ্যারি কেইনের পাস থেকে অলিসে আরেকটি গোল করলেও অফসাইডের কারণে ভিএআরে সেটি বাতিল হয়।

৮৫ মিনিটে বদলি ইসমাঈল সাইবারির নিঃস্বার্থ পাস থেকে গোল করে ব্যবধান ৪-১ করেন আলেক্সান্ডার পাভলোভিচ। যোগ করা সময়ে সাইবারির পাস থেকে বায়ার্নের পঞ্চম গোলটি করেন লুইস দিয়াজ।

এর আগে জার্মান সুপার কাপে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়েছিল বায়ার্ন। ফলে নতুন মৌসুমে টানা দুই ম্যাচে জয় পেল কোম্পানির দল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস
পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস
৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩৭:৩৪



পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:০৩


ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:১৭

ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:২৬