• ঢাকা
  • |
  • রবিবার ১১ই শ্রাবণ ১৪৩৩ রাত ০৮:২৩:৪১ (26-Jul-2026)
  • - ৩৩° সে:

চমক রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

২৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:২৬:৪৩

চমক রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। ইতোমধ্যে এই সিরিজকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে অজিরা। ফলে অজিদের বিপক্ষে কঠিন লড়াইয়ের জন্য নিজেদের সেরা স্কোয়াড বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাহিদ রানা ও লিটন দাস। দুই তারকার অনুপস্থিতিতে ফিরেছেন জাকের আলি অনিক, সৌম্য সরকার। এ ছাড়াও চমক হিসেবে আছেন পেসার মুশফিক হাসান।

টেস্টের ওপেনিংয়ে দীর্ঘদিন পর ফিরলেন সৌম্য। জায়গা হারিয়েছেন মাহমুদুল হাসান জয়। এছাড়া দীর্ঘদিন পর ফেরানো হয়েছে জাকেরকে। তার সঙ্গে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে স্কোয়াডে আছেন অমিত হাসান।

স্পিনার হিসেবে সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে রয়েছেন তাইজুল ইসলাম। সাথে আছেন পাঁচ পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ ও মুশফিক।

এই সফরের সময় প্রথমবারের মতো বাবা হবেন ইবাদত হোসেন। তাই বিসিবির কাছে আগেই ছুটি চেয়ে নিয়েছিলেন। কিন্তু দলের অন্য দুই ফাস্ট বোলার নাহিদ রানা ও শরিফুল ইসলাম চোটের কারণে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে যাওয়ায় পিতৃত্বকালীন ছুটি বাতিল করেছেন ইবাদত।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, এবাদত হোসেন, মুশফিক হাসান, তাসকিন আহমেদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এবার ‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’
এবার ‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’
২৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:২০



ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান
ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান
২৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:২২



ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
২৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:০৬

২৫ দিনে রেমিট্যান্স এলো ২২৯ কোটি ৯০ লাখ ডলার
২৫ দিনে রেমিট্যান্স এলো ২২৯ কোটি ৯০ লাখ ডলার
২৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:২২:৩০

Follow Us