• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৭:১৫:৪০ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

কমিউনিটি ব্যাংকে

‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

২৬ জুলাই ২০২৬ রাত ০৮:১৪:২৫

‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুলাই রোববার কমিউনিটি ব্যাংক ট্রেনিং একাডেমি কর্তৃক হেড অফিসে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুুুুুুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব সামসুল হক সুফিয়ানী। তিনি তার উদ্বোধনী বক্তব্যে অটোমেটেড চালান সিস্টেমের (এ-চালান) মাধ্যমে সরকারি রাজস্ব আহরণে ব্যাংকিং খাতের ভূমিকা এবং ডিজিটাল সেবা আরও গতিশীল ও সহজীকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী এই কর্মশালায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞরা মূল সেশনসমূহ পরিচালনা করেন। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন এ. কে. এম. মুখলেছুর রহমান (সিনিয়র ফাংশনাল কনসালট্যান্ট), শরিফুর রহমান (সিনিয়র আইটি কনসালট্যান্ট) এবং মো. জোবায়ের আহাম্মদ (জুনিয়র কনসালট্যান্ট)। তারা এ-চালানের বাস্তবায়ন কাঠামো, কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) সাথে কারিগরি সংহতি, নিরাপত্তা প্রোটোকল এবং সরাসরি এ-চালান ইস্যুর সার্বিক প্রক্রিয়া বিশদভাবে তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের চীফ বিজনেস অফিসার (সিবিও), চীফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসার (সিআইটিও), হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং, চীফ ফাইনান্সিয়াল অফিসার (সিএফও) এবং হেড অব ট্রেজারিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীদের মূল্যায়ন ও ফিডব্যাক গ্রহণের মাধ্যমে সফলভাবে এই প্রশিক্ষণ কর্মশালাটি সমাপ্ত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭