• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৩১:৩৪ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

পানামাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

২৮ জুন ২০২৬ সকাল ০৮:২৯:৫৪

পানামাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পানামাকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। প্রথমার্ধে নিষ্প্রভ পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়ে গ্রুপ ‘এল’-এর চ্যাম্পিয়ন হয়েছে থ্রি লায়ন্সরা।

২৭ জুন শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউজার্সি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল।

ম্যাচের প্রথম ৪৫ মিনিটে পানামার রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় টমাস টুখেলের শিষ্যরা। সে সময়ে অপর ম্যাচে ঘানার বিপক্ষে এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষে ছিল ক্রোয়েশিয়া।

আরও পড়ুন

টিভির পর্দায় আজকের খেলা

তবে বিরতির পর দলের হাল ধরেন জুড বেলিংহাম ও হ্যারি কেন। তাদের গোলে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব ৩২-এ উঠেছে ইংল্যান্ড। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ হবে সেনেগাল অথবা ডিআর কঙ্গো। আর শেষ ষোলোতে উঠতে পারলে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে মেক্সিকো অথবা ইকুয়েডর।

অন্যদিকে, গ্রুপ রানার্সআপ ক্রোয়েশিয়া শেষ ৩২-এ খেলবে কলম্বিয়া অথবা পর্তুগালের বিপক্ষে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩০:০৪







শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ০২:১০:২০

রংপুরে নিষিদ্ধ আ. লীগের ২ নেতা গ্রেফতার
রংপুরে নিষিদ্ধ আ. লীগের ২ নেতা গ্রেফতার
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৯:৪০