• ঢাকা
  • |
  • বুধবার ৩রা আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:১০:০৯ (17-Jun-2026)
  • - ৩৩° সে:

ব্যাটিং বিপর্যয়ে ১৩১ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

১৭ জুন ২০২৬ বিকাল ০৪:০১:২৬

ব্যাটিং বিপর্যয়ে ১৩১ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের ব্যাটে ভালো শুরু পেলেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। একের পর এক ব্যাটারের ব্যর্থতায় শেষ পর্যন্ত বড় স্কোর গড়তে পারেনি টাইগাররা। শেষদিকে শেখ মেহেদীর লড়াই সত্ত্বেও অস্ট্রেলিয়াকে বড় লক্ষ্য দিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ।

১৭ জুন বুধবার চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারের মধ্যে ১৯ ওভারে মাত্র ১৩১ রানে অলআউট হয় স্বাগতিকরা।

ইনিংসের শুরুটা ছিল ইতিবাচক। মাত্র ১৭ বলে ২৬ রানের জুটি গড়েন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। তবে দ্রুতই সেই গতি থেমে যায়। ৯ বলে ১০ রান করে তানজিদ হাসান তামিম আউট হন স্পেন্সার জনসনের বলে।

এরপর ১৪ বলে ২০ রান করা সাইফ হাসান বিদায় নেন ম্যাট রেনশের বোলিংয়ে। অধিনায়ক তাওহীদ হৃদয় মাত্র ৫ বলে ৮ রান করে বোল্ড হন অ্যাডাম জাম্পার গুগলিতে।

৫৭ থেকে ৭৮ রানের মধ্যে মাত্র ২১ রান যোগ করতেই বাংলাদেশ হারায় ৫টি উইকেট, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। সৌম্য সরকার ১৮ বলে ১৭, পারভেজ হোসেন ইমন ১২ বলে ১০ এবং শামীম পাটোয়ারী ১ রানে ফিরে যান।

অভিষিক্ত আব্দুল গাফফার সাকলাইন ১০ বলে ১০ রান করেন। রিশাদ হোসেন করেন ৩ রান। পরে শেখ মেহেদী ২২ বলে ২৯ রানের লড়াকু ইনিংস খেলেন ৪টি চারের সাহায্যে, তবে তা দলের বড় সংগ্রহের জন্য যথেষ্ট ছিল না।

শেষদিকে শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান তাকে সঙ্গ দেন। অস্ট্রেলিয়ার হয়ে জাম্পা ও অভিষিক্ত জোয়েল ডেভিস ৩টি করে উইকেট নেন। ম্যাট রেনশ নেন ২ উইকেট। জনসন ও নিকোলাস চৌধুরী নেন ১টি করে উইকেট।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us