• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৪:২৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

চাঁদপুরে পুলিশের পৃথক অভিযানে ১২ জন জুয়াড়ি আটক

১৭ জুন ২০২৬ বিকাল ০৩:৪১:৩৬

চাঁদপুরে পুলিশের পৃথক অভিযানে ১২ জন জুয়াড়ি আটক

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরে মাদক, কিশোর গ্যাং ও জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে হাতেনাতে ১১ জনকে আটক করেছে পুলিশ।

১৬ জুন মঙ্গলবার গভীর রাতে তাদের আটক করা হয়।

পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে পুরান বাজার ২ নম্বর ওয়ার্ডের রওনাগোয়াল এলাকার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। সেখানে জুয়া খেলার সময় ১১ জনকে আটক করা হয়। এ সময় জুয়ার নগদ টাকা ও ইয়াবা সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এদিকে কয়লাঘাট এলাকায় পৃথক আরেকটি অভিযানে মোবাইলের মাধ্যমে জুয়া খেলার সন্দেহে আরও একজনকে আটক করে পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল কবীর। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত মিন্টু দত্ত, এসআই নুরে আলমসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

তিনি জানিয়েছে, আটক ১১ জনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০