• ঢাকা
  • |
  • বুধবার ৩রা আষাঢ় ১৪৩৩ সকাল ০৮:৪৭:৪৬ (17-Jun-2026)
  • - ৩৩° সে:

‘কালিমা’-কে সম্মান দেখিয়ে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা

১৭ জুন ২০২৬ সকাল ০৭:৪৭:২৬

‘কালিমা’-কে সম্মান দেখিয়ে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে সৌদি আরবের জাতীয় পতাকা বিশেষভাবে আলোচিত। দেশটির পতাকায় আরবি ভাষায় কালেমা তাইয়্যিবা লেখা রয়েছে। এ কারণে পতাকাটি ব্যবহারের ক্ষেত্রে সৌদি আরব দীর্ঘদিন ধরেই বিশেষ প্রটোকল অনুসরণ করে আসছে।

উরুগুয়ের বিপক্ষে সৌদি আরবের ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় দুই দলের পতাকা প্রদর্শন করা হয়। তবে অন্যান্য ম্যাচের মতো সৌদি আরবের পতাকা মাঠে বিছিয়ে না রেখে উঁচু করে ধরে রাখা হয়। একই সময়ে উরুগুয়ের পতাকাও একইভাবে প্রদর্শন করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে অনেকেই ধারণা করেন, সৌদি আরবের পতাকায় ধর্মীয় বাণী থাকায় সেটিকে মাটিতে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি আরবের জাতীয় পতাকায় ইসলামি বিশ্বাসের গুরুত্বপূর্ণ ঘোষণা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ এবং একটি তলোয়ারের প্রতীক রয়েছে। দেশটির প্রচলিত রীতি অনুযায়ী, পতাকাটিকে বিশেষ মর্যাদার সঙ্গে ব্যবহার করা হয় এবং সাধারণত এমনভাবে প্রদর্শন এড়িয়ে চলা হয়, যাতে সেটি মাটির সংস্পর্শে আসে।

সৌদি আরবের নিয়ম অনুযায়ী, কালিমাখচিত হওয়ায় দেশটির পতাকাকে কখনো মাটিতে নামানো যাবে না। মূলতঃ ফিফা তাদের এই স্পিরিটকেই সম্মান দেখিয়ে পতাকা না নামিয়ে হাতে উঁচিয়ে রেখেছিল। সৌদি আরবের অনুরোধেই ফুটবল মাঠে এমন সম্মান দেখানো হয়। যার কারণে, বাহবাও পাচ্ছে ফিফা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা
মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা
১৭ জুন ২০২৬ সকাল ০৭:৩৮:২২

পবিত্র আশুরার তারিখ ঘোষণা
পবিত্র আশুরার তারিখ ঘোষণা
১৬ জুন ২০২৬ রাত ০৯:৫৪:৪২



Follow Us