• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৪০:৩৭ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বড় জয় নরওয়ের

১৭ জুন ২০২৬ সকাল ০৮:৪৩:৩৭

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বড় জয় নরওয়ের

অনলাইন ডেস্ক: ফিফা বিশ্বকাপের 'আই' গ্রুপের ম্যাচে ইরাককে ৪-১ গোলে হারিয়েছে নরওয়ে। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বড় জয় পেল উত্তর ইউরোপের দেশটি। সবশেষ ১৯৯৮ সালের আসরে অংশ নিয়েছিল তারা। ম্যাচে দলের হয়ে জোড়া গোল করেছেন আর্লিং হালান্ড।

১৭ জুন বুধবার নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে দুর্দান্ত শুরু করে নরওয়ে। ম্যাচের ২৯তম মিনিটে বাঁ প্রান্তে ডেভিড মোলারের দেওয়া ক্রসে পা ছুঁইয়ে বিশ্বকাপে প্রথম গোলের দেখা পান হালান্ড।

১০ মিনিট বাদে ইরাককে সমতায় ফেরান আইমেন হুসেইন। ৩৯তম মিনিটে মাঠের বাঁ প্রান্ত থেকে আমির আল আম্মারির ক্রসে লাফিয়ে উঠে হেডে গোল করেন এ ইরাকি স্ট্রাইকার।

আরও পড়ুন

টিভিতে আজকের খেলা (৯ নভেম্বর)

বিরতির আগে ফের দলকে এগিয়ে নিয়ে যান হালান্ড। ৪৩তম মিনিটে হালান্ডের সামনে থেকে বল ‘ক্লিয়ার’ করতে গিয়ে ভুল করেন ইরাকের গোলকিপার জালাল হাসান। তার শট হালান্ডের পায়ে লেগে জালে জড়ায়। ৩-১ এ লিড নিয়ে বিরতিতে যায় নরওয়ে।

দ্বিতীয়ার্ধের 'হাইড্রেশন ব্রেক'-এর আগে আর কোনো গোল হয়নি। ম্যাচের ৭৬তম মিনিটে দলের হয়ে ব্যবধান বাড়ান লিও স্কিরি অস্টিগার্ড।

ম্যাচের শেষ মুহূর্তে আইমেন হুসেইনের আত্মঘাতী গোলে ৪–১ ব্যবধানে এগিয়ে যায় হালান্ডরা। সব মিলিয়ে দারুণ এক জয়ে মিশন শুরু করল বিশ্বকাপের অন্যতম আলোচিত ডার্কহর্স নরওয়ে।

আরও পড়ুন

শ্রীলঙ্কা-ভুটানের ম্যাচ ড্র, সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে বাংলাদেশ

আগামী ২৩ জুন মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে সেনেগালের মোকাবিলা করবে ফরাসিরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯