• ঢাকা
  • |
  • সোমবার ৭ই বৈশাখ ১৪৩৩ সকাল ১০:৫১:০২ (20-Apr-2026)
  • - ৩৩° সে:

৪ ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা জিতল বায়ার্ন

২০ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৩৯:২৫

৪ ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা জিতল বায়ার্ন

স্পোর্টস ডেস্ক: স্টুটগার্টকে ৪-২ গোলে হারিয়ে রেকর্ড ৩৫ বারের মতো জার্মান লিগ বুন্দেসলিগার চ্যাম্পিয়ন হলো বায়ার্ন মিউনিখ। সবশেষ ১৪টি বুন্দেসলিগা মৌসুমের মধ্যে ১৩টিতেই শিরোপা জিতেছে বাভারিয়ানরা। এবার ৪ ম্যাচ হাতে রেখেই টুর্নামেন্টের মুকুট লাল-সাদাদের।

১৯ এপ্রিল রোববার অ্যালিয়েঞ্জ অ্যারেনায় শুরুর গল্পটা ছিল অন্যরকম। শিরোপার হাতছানিতে মাঠে নেমে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ২১ মিনিটে ক্রিসের আচমকা গোলে সফরকারীরা এগিয়ে যায় ১-০ গোলে। তবে ছয় মিনিটের মধ্যে তিনটি গোল করে জয়ের পথে এগিয়ে যায় বায়ার্ন।

Ad
Ad

ম্যাচের ৩১তম মিনিটে গুরেইরো দলকে সমতায় ফেরানোর পর ব্যবধান বাড়ান নিকোলাস ও আলফোনসো। ৫২ মিনিটে স্টুটগার্টের কফিনে শেষ পেরেকটি ঠুকেন হ্যারি কেইন।

Ad

ম্যাচের শেষদিকে সফরকারীরা গোলের দেখা পেলেও হার এড়ানোর জন্য তা যথেষ্ঠ ছিল না। আরও কয়েকটি আক্রমণও চালালেও স্বাগতিকদের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় তারা।

চলতি মৌসুমে বায়ার্ন লিগে মাত্র একটি ম্যাচে হারের মুখ দেখেছে, গত জানুয়ারিতে ঘরের মাঠে অগসবার্গের বিপক্ষে। এছাড়া পুরো মৌসুমে তারা মাত্র ৪টি ম্যাচ ড্র করেছে। এই মৌসুমে এখন পর্যন্ত তাদের করা ১০৯টি গোলও একটি নতুন রেকর্ড।

উল্লেখ্য, আগামী বুধবার জার্মান কাপের সেমিফাইনালে বেয়ার লেভারকুসেনের মুখোমুখি হবে বায়ার্ন। মহাদেশীয় মঞ্চেও ভিনসেন্ট কোম্পানির দল ভালো করছে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পৌঁছেছে তারা। ২৮ এপ্রিল শেষ চারের প্রথম লেগে তারা মোকাবিলা করবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২০ এপ্রিল ২০২৬ সকাল ১০:২৫:৫৮










Follow Us