• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা শ্রাবণ ১৪৩৩ সকাল ০৯:৫৭:২৭ (16-Jul-2026)
  • - ৩৩° সে:

বিশ্বকাপে নতুন ইতিহাস, যে কীর্তি এখন শুধুই মেসির

১৬ জুলাই ২০২৬ সকাল ০৯:০৪:২১

বিশ্বকাপে নতুন ইতিহাস, যে কীর্তি এখন শুধুই মেসির

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শেষ মুহূর্তের এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের অন্যতম নায়ক ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। নিজে গোল না করলেও দলের দুই গোলেই গুরুত্বপূর্ণ অবদান রেখে আবারও ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।

১৫ জুলাই বুধবার অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ৮৫ মিনিট পর্যন্ত ১-০ ব্যবধানে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। এরপর এনজো ফার্নান্দেজের সমতাসূচক গোল এবং যোগ করা সময়ে লাওতারো মার্তিনেজের জয়সূচক গোল—দুটির আক্রমণই গড়ে দেন মেসি।

এই ম্যাচে মাঠে নেমে বিশ্বকাপ ইতিহাসে নতুন একটি রেকর্ডও গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ৩৯ বছর ২১ দিন বয়সে সেমিফাইনালে খেলতে নেমে তিনি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড (গোলরক্ষক নন) খেলোয়াড় হিসেবে সেমিফাইনাল খেলার কীর্তি গড়েছেন।

এছাড়া এটি ছিল মেসির ক্যারিয়ারের ৩৩তম বিশ্বকাপ ম্যাচ। এর মাধ্যমে তিনি তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেললেন। আগের দুই সেমিফাইনালেও তিনি গোল ও অ্যাসিস্ট করে দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

৩৯ বছর বয়সেও মেসির পারফরম্যান্স প্রমাণ করছে, বয়স তার জন্য কেবলই একটি সংখ্যা। মাঠে নেতৃত্ব, খেলা নিয়ন্ত্রণ, সুযোগ সৃষ্টি এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা দিয়ে তিনি এখনও বিশ্বের সেরাদের একজন হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন।

আগামী ১৯ জুলাই রোববার বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশনে আবারও দলের সবচেয়ে বড় ভরসা থাকবেন লিওনেল মেসি।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস
আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস
১৬ জুলাই ২০২৬ সকাল ০৯:১৭:১৪




দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
১৬ জুলাই ২০২৬ সকাল ০৮:৩৮:২৩




Follow Us