• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৫৫:৫৩ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত

১৬ জুলাই ২০২৬ সকাল ০৯:৪৯:১০

আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত

ডেস্ক রিপোর্ট: রাজধানীর উত্তরায় আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত হয়েছেন। নিহতরা হলেন মো. রবিউল আলম রাজু, দৈনিক প্রাণের বাংলাদেশ-এর স্টাফ রিপোর্টার এবং শাকিবুল হাসান, সংবাদ দিগন্ত-এর স্টাফ রিপোর্টার।

জানা গেছে, বুধবার দিবাগত রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ডের খেলা দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে উত্তরা জসীমউদ্দীন মোড় ও রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় বাসের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হন।

গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

জানা গেছে, আসন্ন উত্তরা প্রেস ক্লাবে ২০২৬-২৮ নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে সাকিবুল হাসান ও সমাজ কল্যাণ সম্পাদক পদে রবিউল আলম রাজু নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আগামী ১৮ জুলাই উত্তরা প্রেস ক্লাবের নির্বাচনে সাকিবুল হাসানে ব্যালট নং ছিল ১৮ আর রবিউল আলম রাজুর ব্যালট নং ছিল ২২।

এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র: ডিবিসি নিউজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১০:২৩

সুলতান’স ডাইনে ম্যানেজার পদে নিয়োগ
সুলতান’স ডাইনে ম্যানেজার পদে নিয়োগ
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৫০:৩১



ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০১:২৪:৩৫

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন আরও ৪ বই
শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন আরও ৪ বই
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০১:১১:১৯