• ঢাকা
  • |
  • বুধবার ৩রা আষাঢ় ১৪৩৩ সকাল ০৯:৪২:২৫ (17-Jun-2026)
  • - ৩৩° সে:

আর্জেন্টিনার জন্য শুভকামনা জানালেন ব্রাজিলভক্ত পড়শী

১৭ জুন ২০২৬ সকাল ০৮:২৫:২৭

আর্জেন্টিনার জন্য শুভকামনা জানালেন ব্রাজিলভক্ত পড়শী

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমীদের পাশাপাশি শোবিজ অঙ্গনেও ছড়িয়ে পড়েছে উন্মাদনা। প্রিয় দলকে নিয়ে চলছে আলোচনা, বিশ্লেষণ ও সমর্থনের বহিঃপ্রকাশ।

এই আবহে নিজের পছন্দের দল ব্রাজিল হলেও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার জন্য শুভকামনা জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে পড়শী লিখেছেন, “আমি ব্রাজিল সমর্থক হলেও আর্জেন্টিনার জন্য শুভকামনা। কারণ আমি ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই।”

তার এই পোস্ট অল্প সময়ের মধ্যেই ভক্ত-অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করে। মন্তব্যের ঘরে অনেকে ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালের প্রত্যাশার সঙ্গে একমত হয়েছেন। আবার অনেকেই প্রতিদ্বন্দ্বী দলের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করায় পড়শীর ক্রীড়াসুলভ মানসিকতার প্রশংসা করেছেন।

বিশ্বকাপের উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে তারকাদের এমন সমর্থন ও শুভকামনার বার্তাও ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



অবশেষে অনুশীলন মাঠে ফিরলেন নেইমার
অবশেষে অনুশীলন মাঠে ফিরলেন নেইমার
১৭ জুন ২০২৬ সকাল ০৯:১৫:৩৮








Follow Us