• ঢাকা
  • |
  • বুধবার ৩রা আষাঢ় ১৪৩৩ সকাল ১০:০০:৪৭ (17-Jun-2026)
  • - ৩৩° সে:

দুর্দান্ত হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেন মেসি

১৭ জুন ২০২৬ সকাল ০৮:৫৪:০১

দুর্দান্ত হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেন মেসি

স্পোর্টস ডেস্ক: শিরোপা ধরে রাখার মিশনে দারুণ সূচনা করেছে আর্জেন্টিনা। আর নিজের শেষ বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইতিহাস গড়লেন অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দিয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৭৬তম মিনিটে নিজের তৃতীয় গোলটি করেন মেসি। এর মধ্য দিয়ে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

তৃতীয় গোলটির সূচনা করেন মেসি নিজেই। বাম প্রান্তে নিকোলাস গঞ্জালেসকে বল দিয়ে দ্রুত বক্সের কিনারায় চলে যান তিনি। পরে গঞ্জালেসের কাছ থেকে বল ফিরে পেয়ে এক টাচে নিয়ন্ত্রণ নিয়ে নিখুঁত শটে বল জড়ান জালের বাঁ দিকের নিচের কোণে।

এর আগে প্রথমার্ধের ১৭তম মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। যদিও ম্যাচের শুরুতে তার আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছিল।

দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। নিজেদের অর্ধ থেকে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের লম্বা পাস পেয়ে আক্রমণ গড়ে তোলেন সতীর্থরা। অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের শট আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের হাত ফসকে সামনে চলে এলে সুযোগ কাজে লাগিয়ে সহজেই জালে বল পাঠান মেসি।

সবশেষ ৭৬তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূর্ণ করে আর্জেন্টিনার আধিপত্য আরও দৃঢ় করেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




অবশেষে অনুশীলন মাঠে ফিরলেন নেইমার
অবশেষে অনুশীলন মাঠে ফিরলেন নেইমার
১৭ জুন ২০২৬ সকাল ০৯:১৫:৩৮







Follow Us