• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৪৬:৩৩ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

শেখ হাসিনাকে লাইভে আসার আহ্বান রাশেদ খাঁনের

২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৩:১৭

শেখ হাসিনাকে লাইভে আসার আহ্বান রাশেদ খাঁনের
শেখ হাসিনা ও রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ২৪-এর গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুক লাইভে এসে জীবিত থাকার প্রমাণ দিতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন।

২৮ নভেম্বর শনিবার ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের একটি প্রতিবেদন নিজের ফেসবুকে শেয়ার করে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুকে রাশেদ খান লেখেন, ‌‘যেহেতু ১ বছর আগের অডিও ব্যবহার করেছে, সেহেতু বুঝতে আর কারো কিছু বাকি থাকে? এখন একমাত্র উপায় ফেসবুক লাইভে এসে বলা...’

দ্য ডিসেন্টের ওই প্রতিবেদনে বলা হয়, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পলাতক শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে নানা দাবি ছড়িয়ে পড়েছে। দ্য ডিসেন্ট শেখ হাসিনার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি।

আরও পড়ুন

ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট, বিমান কর্মকর্তা বরখাস্ত

ডিসেন্ট জানায়, তবে ফেসবুকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিশিয়াল পেজে শেখ হাসিনার সুস্থতার প্রমাণ হিসেবে প্রচার করা একটি অডিও অন্তত এক বছর আগে থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেরোবি শিক্ষার্থীর
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেরোবি শিক্ষার্থীর
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৫:৩৪



প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়ল
প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়ল
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:১৪:৪৬

বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর
বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৭:১৩