• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:২৩:২৪ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

গ্রামীণ ব্যাংকে হামলা, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান নাহিদের

২৫ নভেম্বর ২০২৬ সকাল ১১:০৭:৪৫

গ্রামীণ ব্যাংকে হামলা, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান নাহিদের
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক পেট্রলবোমা হামলা এবং চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পারিবারিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এসব হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করে দলটিকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন তিনি।

২৪ নভেম্বর মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

পোস্টে তিনি দাবি করেন, শুধু নভেম্বর মাসেই দেশের অন্তত ১০০টি গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা হামলা চালানো হয়েছে। এসব হামলার সময় হামলাকারীদের অনেককে ‘জয় বাংলা’ স্লোগান দিতেও দেখা গেছে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

নিজ স্বার্থে আ.লীগকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা: আসিফ নজরুল

গ্রামীণ ব্যাংকের গুরুত্ব তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, আন্তর্জাতিকভাবে ‘গরিবের ব্যাংক’ হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে। এ বছর ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল পুরস্কার অর্জনের ২০ বছর পূর্তি হচ্ছে।

ব্যাংকটির মালিকানা প্রসঙ্গে তিনি জানান, গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা। বাকি ১০ শতাংশ সরকারের। অধ্যাপক ইউনূস ব্যাংকটি প্রতিষ্ঠা করেছেন এবং এর কার্যক্রমের ভিত্তি তৈরি করেছেন। তাঁর সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই প্রতিষ্ঠানটি হামলার লক্ষ্যবস্তু হচ্ছে বলে মন্তব্য করেন নাহিদ।

এসব হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করার ব্যর্থতার বিষয়টিও তুলে ধরেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, গ্রামীণ ব্যাংক ও অধ্যাপক ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে বারবার অগ্নিসংযোগের ঘটনা বন্ধ এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

আরও পড়ুন

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির কর্মীরা দেশের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং ভারতের মাটি থেকে এসব কর্মকাণ্ড পরিচালনা করছে। এই আন্তসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আওয়ামী লীগের কর্মকাণ্ডের নিন্দা জানানো এবং দলটির মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো স্বীকার করার আহ্বান জানান নাহিদ। একই সঙ্গে আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি জানান তিনি।

পোস্টে জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের বরাত দিয়ে নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের আগস্টে সরকার পতনের মধ্য দিয়ে শেষ হওয়া গণ-অভ্যুত্থানে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন।

আরও পড়ুন

রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো সুযোগ নেই: হাসনাত

এদিকে গ্রামীণ ব্যাংকের নিজস্ব তথ্য অনুযায়ী, ১০ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানটির ৭২টি শাখা ও কার্যালয় হামলা, ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের শিকার হয়েছে। এর মধ্যে ৩৩টি ঘটনায় অগ্নিসংযোগ এবং ২৩টি ঘটনায় পেট্রলবোমা বা ককটেল ব্যবহারের তথ্য উঠে এসেছে।

এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূসও গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে ধারাবাহিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দায়ীদের শনাক্ত ও বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের রাশিফল (২৫ নভেম্বর)
আজকের রাশিফল (২৫ নভেম্বর)
২৫ নভেম্বর ২০২৬ সকাল ১১:১২:১৫


মিস ইউনিভার্স ২০২৬ হলেন জেনিফার ব্যারেটো
মিস ইউনিভার্স ২০২৬ হলেন জেনিফার ব্যারেটো
২৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:৫৮:০৬