• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:১৭:১৩ (11-Nov-2026)
  • - ৩৩° সে:
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ

পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ

ডেস্ক রিপোর্ট: পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে বলে অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।১০ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর দোগাছী বাজারে অবস্থিত ব্যাংকটির শাখায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলেও জানা গেছে।গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল শাখার এজিএম আসাদুজ্জামান জানান, দোগাছী বাজারে একটি ভাড়া বাসায় ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। মঙ্গলবার রাত ১২টার পর দুর্বৃত্তরা ব্যাংকের সামনের অংশ ও কক্ষের জানালা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে কক্ষের ভেতরে আগুন ধরে যায়।এ সময় ব্যাংকের নিরাপত্তাকর্মী বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।আসাদুজ্জামান আরও জানান, আগুনে ব্যাংকের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘রাতেই টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’এটিভি/এসআইআর