• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:০৩:১৬ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু, উঠছে ১৪ প্রকল্প

২৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:৪৮:৪৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু, উঠছে ১৪ প্রকল্প
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে। ২৫ নভেম্বর বুধবার সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে নতুন ও সংশোধিত মিলিয়ে ১৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে বলে জানা গেছে।

পরিকল্পনা কমিশন সূত্রের বরাতে জানা গেছে, আলোচ্য প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, গ্রামীণ অবকাঠামো, সড়ক পরিবহন ও স্থানীয় সরকার খাতের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ রয়েছে।

বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদ্‌রোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন এবং যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্প।

আরও পড়ুন

গোপালগঞ্জে সহিংসতায় অর্থায়ন, ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

এ ছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন, খুলনার পাইকগাছায় কৃষি কলেজ স্থাপন, ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ বিতরণব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণব্যবস্থার আধুনিকায়ন প্রকল্পও রয়েছে।

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে পাবনা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার কয়েকটি প্রকল্প এবং গ্রামীণ মাটির রাস্তা টেকসই করতে হেরিং বোন বন্ড পদ্ধতিতে রাস্তা নির্মাণ প্রকল্পের সংশোধনী প্রস্তাবও বৈঠকে উঠছে।

এদিকে পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত আরও সাতটি প্রকল্পের বিষয়ে একনেক সভায় অবহিত করা হবে।

আরও পড়ুন

ডিসেম্বরে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন, ব্যয় ও বাস্তবায়নসংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মিস ইউনিভার্স ২০২৬ হলেন জেনিফার ব্যারেটো
মিস ইউনিভার্স ২০২৬ হলেন জেনিফার ব্যারেটো
২৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:৫৮:০৬








আবারও কমল স্বর্ণের দাম
আবারও কমল স্বর্ণের দাম
২৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৫:১১