• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৮ই শ্রাবণ ১৪৩৩ রাত ১০:০১:১৬ (23-Jul-2026)
  • - ৩৩° সে:

রাষ্ট্রপতির পদত্যাগের পর তাঁকে দ্রুত গ্রেফতার করতে হবে: নাহিদ ইসলাম

২৩ জুলাই ২০২৬ রাত ০৯:০৯:০৩

রাষ্ট্রপতির পদত্যাগের পর তাঁকে দ্রুত গ্রেফতার করতে হবে: নাহিদ ইসলাম

জামালপুর প্রতিনিধি: জামালপুরে পথসভাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর শুধু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পর তাকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। দেশের মানুষ একজন যোগ্য ও অভিভাবকসুলভ ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান।

২৩ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারি চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। জামালপুর জেলা ও সদর উপজেলা এনসিপির যৌথ উদ্যোগে আয়োজিত 'গণজাগরণ পদযাত্রা' শেষে এই পথসভা অনুষ্ঠিত হয়। সভায় দলটির শীর্ষ নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।

নাহিদ ইসলাম আরও বলেন, যে সরকার ৫ মাসে আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে না, তারা দেশের কী পরিবর্তন করবে?

সভায় এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম বক্তব্য রাখেন। তিনি উল্লেখ করেন, গণভোট অসাংবিধানিক বা অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ সরকার হবে।

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, কেন্দ্রীয় জাতীয় যুবশক্তির সহ-সভাপতি হিফজুর রহমান বকুল এবং এনসিপির জামালপুর জেলা সদস্য সচিব ডা. মোশাররফ হোসেনসহ আরও অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us