• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৮ই শ্রাবণ ১৪৩৩ রাত ০৮:২৩:০৪ (23-Jul-2026)
  • - ৩৩° সে:

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

২৩ জুলাই ২০২৬ রাত ০৮:১৪:৩৩

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে আসিয়ানভুক্ত দেশগুলোর আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

২৩ জুলাই বৃহস্পতিবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব জটিল ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ ও অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এ প্রেক্ষাপটে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পারস্পরিক সংলাপ, কূটনৈতিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক আইন কঠোরভাবে অনুসরণ করতে হবে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশ প্রায় এক দশক ধরে ১৩ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। এতে সীমান্ত নিরাপত্তা ও আন্তঃসীমান্ত অপরাধের ঝুঁকি বেড়েছে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই সম্ভব। এজন্য মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আসিয়ানভুক্ত দেশগুলোর উদ্যোগ আরও জোরদার করতে হবে।

এ ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সাইবার নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতে আঞ্চলিক সহযোগিতা আরও বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন পররাষ্ট্রমন্ত্রী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us